শুধু ছুটে চলি জীবন ভোর
পাওয়া না পাওয়ার হিসাব কষে
কত কিছু আসে যায় এ জীবনে,
কিছু বেদনা কিছু আনন্দ,
হিসাবের খাতে লিখি বসে
শুধু বেদনা যাতনার কথা।
আনন্দধারা মিশে যায় কেন
বেদনা ধারার মাঝে?
দাবানল গুলো যায়না নিভে
বৃষ্টিধারার সাথে।
আসা যাওয়ার পথের মাঝে
অকালবোধন হলে,
দূর্ভাগ্যের বহ্নিশীখা
জীবনভোর জ্বলে।
তবুওতো দীপ জ্বালি
দীপাবলির রাতে,
তবুও শঙ্খ বাজে,
মঙ্গলঘট সাজে,
মঙ্গল দিনে পূজার থালা
আপনার সাজে সাজে।
ক্ষণিকের সুখ লগ্ন,
ভুলিয়ে দেয় ক্ষণিকের তরে
জমে থাকা দুঃখকে।