রবিবার, মার্চ ৮, ২০২৬

বরিশালে নিসচার ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-১৪ ১৩:১৭:১৩

নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুন রোজ শনিবার বেলা ১২ টায় সাগরদী কুয়েত প্লাজায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিসচার সভাপতি ধ্যাপক মো: রুহুল আমিন। 
সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক বি.এম শহীদুল ইসলাম মাখন। 
সদ্য সমাপ্ত পবিত্র ঈদ-উল-আযহায় ছুটির আগে ৩ দিন ও পরে ৩ দিনসহ মোট ৬ দিন কাজ করার জন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো: শাখাওয়াত হোসেন। 
নিরাপদ সড়ক বিনির্মানে চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচার-প্রচারণা আরও বেগবান করতে কাজ করার জন্য সবাইকে একযোগে এগিয়ে আসার জন্য আহবান জানান কার্যনির্বাহী সদস্য এ্যাড মো: মোশাররফ হোসেন। 
সাগরদী এলাকায় তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন নিসচার যুব বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান দিপু, কার্যনির্বাহী সদস্য মো: ইমরান হাসান মাইনুল বিশিষ্ট সমাজ সেবক মো: মিরাজ হোসেন।
এছাড়াও সভায় আগামী ২১ জুন রোজ শনিবার সকাল ১০ টায় ঈদ পূর্ণ মিলনী আয়োজনসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

 


এ জাতীয় আরো খবর