চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পাবনার বেড়া থানার দ্বিতীয় শ্রেনীতে পড়–য়া এক শিশুকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত একটি চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী মো: আলেপ(৫০) নামের এক ব্যাক্তিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আলেপ বেড়া থানার বৃশালিকা গ্রামের মৃত জয়নালের ছেলে। র্যাব জানায়, গত বৃহস্পতিবার(১২ জুন) বিকাল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটী ইউনিয়নের জগন্নাথপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার(১৩জুন) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭মে দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে পাশের রাস্তায় খেলতে যায়। এসময় গ্রেপ্তার আলেপ শিশুটিকে একা পেয়ে ৫০ টাকার লোভ নিজের বাড়ির শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি তাঁর মাকে জানালে তার মা ওই দিনই বেড়া ধানায় আলেপের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ঘটনার পর আলেপ পালিয়ে যায়। এ ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলেপকে গ্রেপ্তার করে র্যাব। তাঁকে মামলার তদন্ত কর্মকর্তার (আইও) নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।