আঁধার তখন ভালো
নিশুতি রাতে আকাশজোড়া
এক মোহময় আলো।
আহা! স্ট্রবেরি চাঁদ
উঁকি দেয় ঘরের ভিতর
ঘুচায় অবসাদ।
মধ্যরাতের নেশা
ল্যাম্পপোস্টের আলোর ছটা
গা ঘেঁষা, গা ঘেঁষা।
অনেক কাছে চাঁদ
লাল অভাতে ভরিয়ে দিলে
বাড়িয়ে দিও কাঁধ।
রাখবো কাঁধে মাথা
বিভোর হয়ে দেখবো যে চাঁদ
হারিয়ে যাবে কথা।
ইশারা বুঝে প্রিয়
ভালোবাসার রঙে না হয়
গা ভিজিয়ে নিও।।