মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

জা হা ন সৈ য় দ মি না

  • সুবাসিনী
  • ২০২৫-০৬-১১ ০২:৩৪:২৯

কি ভেবে এলে আজ সুদীর্ঘ এত বছর পর?
পাঁচ বছর, দশ বছর, নাকি কুড়ি বছর পর? 
প্রস্ফুটিত পাপড়িগুলো মনের অন্তরিক্ষে ধারন করি,
সুবাসিনী, আমি নেশায় বিভোর আবার নতুন করি।  

জানিনা যে নাম তোমার, বলতো কি বলে ডাকি?
ভাবছি এখুনি গুগুলে দেখে নেব নাকি?
নাম তোমার যাই হোক আমি বলি সুবাসিনী, 
শুভ্র বসনা চঞ্চল কন্যা তুমি হৃদয় হরণী। 

তা কেমন দেখছো আমায়? তেমন ই কি আছি?
না কি সেই রূপ লাবণ্য আজ হারিয়ে ফেলেছি।
সময়ের স্রোত অতি শীঘ্র নিরবে বয়ে গেল,
জীবন যুদ্ধের সংঘর্ষ তোমায় ভুলিয়ে দিল।

আবার এসেছ ফিরে সেই আনন্দে ই আত্নহারা আমি,
সারা বাড়িময় সর্গিয় সুগন্ধ ছড়িয়ে দিয়েছ তুমি।  
সৌরভে দুনয়নে নামেনা সুপ্তি নিদ্রাহীন সারারাত,
জেগে রব আমি ফুটবে তুমি আরো যে ক'টা রাত।  
 
কথা দাও যাবেনা ছেড়ে কখনো এ জীবনে,
পূর্ণতা পেলনা যে মন-প্রাণ ক্ষনিকের এই দর্শনে।
এইতো এলে তবে এখুনি কেন যাবার এত তাড়া?
চলে গেলে ক্ষুন্ন হৃদয়ে আমি যে হব পাগলপারা।  
 
ওগো প্রিয়দর্শিনী, রেখে যাও যত সুখময় স্মৃতি,
তবে যাবার বেলায় আজ দিয়ে যাও প্রতিশ্রুতি।
আসবে ফিরে অতি শীঘ্রি লাগাতে প্রাণে হরষ,
সেই অপেক্ষায় কাটবে আমার সকল রাত্রি দিবস।   
 


এ জাতীয় আরো খবর