মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • "ক্লান্ত পথিক"
  • ২০২৫-০৬-১১ ০২:২৮:০২

দু'মুঠো ভাতের  জন্য পথে নেমে আজও ফেরা হলোনা,
শান্ত কোমল স্নিগ্ধ মায়ের মমতা জড়ানো সেই ছোট্ট সোনার গাঁয়।
পিলে চমকায় জীবন চলার ধায় আজও মোচন হলো না সে শাপ
 বুঝা গেল না কতটা অভিশাপ কতটা অভিযোগ নিয়তির নিয়মে!
ভাঙ্গা হলো না ধারাবাহিক নিগুঢ় নীতি শুধু বুক ফাটা আর্তনাদ 
আর দু'ফোটা আরতি ভজনে অসীম ভক্তি আত্মশুদ্ধির বলিষ্ঠ
পাঠশালা মরণ মরণ খেলা বেলা অবেলা।
কতটা অতৃপ্তি কতটা হাহাকার হদয়ের সফেদ সমুদ্রে ঢেউ তোলে 
পরাজিত সৈনিক আহত পঙ্গুত্বের সাথে সহবাস পড়ন্ত যৌবনে
কারাবাস নিরামিষ সময়ের পান্ডুলিপির আয়োজনে,
করজোড়ে মিনতি ধুলোমাখা মেঠোপথের বাকের।
নাড়ীরটান নদীর উদারতা পরাণের জলছবির উচ্ছ্বাস ফেরাতে পারেনি
নিজঢেড়ায় ভীষণ একাকিত্বের পাথুরে পাষাণ প্রাচীরে বন্দীত্ব বন্দনায়।
নৈসর্গিক সৌন্দর্য উন্মাদনার তালে বেতালে অবোধ 
অবাধ্য বাসনা ভ্রান্তির বেড়াজালে বাধা গোলকধাঁধা।
আত্মঅহংকার ফেরার খামছে ধরেছে হেয়ালি বেয়াড়া সময় 
আজও হয়নি সংলাপের উপ্যাখান ইচ্ছের পান্ডুর গালে,
দুঃখের সাথে পায়ে পায়ে পথ চলতে চলতে ক্লান্ত পথিক।
আশার ঠোঁটে মৃত লাশের মিছিলে স্বপ্নরা হয়েগেছে বিলিন।


এ জাতীয় আরো খবর