বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

এ ম দা দ শু ভ্র

  • চৌকাঠ
  • ২০২৫-০৬-১০ ১৭:১৩:২২

সম্ভব অসম্ভব দোটানার মধ্যবর্তী চৌকাঠ  
সুস্থির টানটান রাখে শিকল কব্জা কপাটের খিল 
শিল্প হয়ে ওঠে ডিঙোনোর ঝুঁকি- জীবনপাঠ 
মনস্তাত্ত্বিক ছাঁচে গল্প হয়ে ওঠে বর্ণীল  

বাস্তব অবাস্তব দোটানার মধ্যবর্তী রেখা
অদেখা লক্ষ্যবিন্দুর সুতীব্র টানে ছোটে 
ঝরে যায়, ঝরে যায়! অথবা ফুল হয়ে ফোটে
চৌকাঠ ডিঙোনোর গল্প থাকে কপালে লেখা

ঘটনা দুর্ঘটনার মধ্যবর্তী যে চিত্র 
ভেবে দেখার সময় দেয় না তাকে অতিক্রমে
অর্থের মানদণ্ড হয় না কখনো পরিশ্রমে
রিমঝিম বৃষ্টি ঝড় খরা সব ভাগ্যের পাত্রমিত্র 

ভেঙে চুরমার যদি হয় চৌকাঠ, হোক, চলতে থাকো 
এক শিল্পাঘাতেই বিনির্মাণ হবে, বলতে থাকো


এ জাতীয় আরো খবর