বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জা হা ন সৈ য় দ মি না

  • এ-কি হেরিনু
  • ২০২৫-০৬-০৯ ২২:০৫:২৪

এ-কি হেরিনু আমি এই গোধূলি লগনে,
নিমজ্জিল রবি কেমনে আজি রক্ত স্নানে। 
পশ্চিম গগনে বিলীয়মান ইষৎ লালিমা, 
শুভ্র মেঘেদের অন্তরালে লুকিয়ে নীলিমা। 

পাতার ফাঁকে ফাঁকে উঁকি দেয় রক্ত লাল সূর্য 
এ কেমন অসাধারণ দৃশ্য একি  আশ্চর্য!
সূর্যের মুখমন্ডলে লেপন করিল কে এই রক্তিম বর্ণ?
বিলুপ্ত তাই ঠিকরে পড়া আলোর রশ্মি কি যে অনন্য। 

মেঘেরা কখনো উড়নি দিয়ে মুখটি রবির ঢাকে,
মেঘ সরে গেলে রবি আবার রক্ত আবীর মাখে। 
চমৎকার এই ছবি আজ হৃদয়পটে রইলো আঁকা, 
এ জীবনে এমন দৃশ্য যদি না হয় আর দেখা।
 


এ জাতীয় আরো খবর