তুমি বললা, প্রেম, ভালোবাসা
আমি বললাম কান্না।
কান্নাই ভালোবাসা
ভালোবাসা দুরাশা।
ভালোবাসা চোখের জল
মনের ভিতর কলকল
ধরাকে করে অধরা
সমীপ সে অধরায়
তুমি বলো প্রেম, ভালোবাসা
আমি বলি কান্না।
ও ধরণী ধরা, তোমার অধরা
আমার অবিরল কান্না
ও আমার প্রেম, আমার ভালোবাসা
আমার চোখের জল
আমার অধরা
আমার কান্না।