এসেছে কবিতায় বসন্ত দিন -
লেখার স্বর্ণালি সুবিধা, কবিতার নামে লিখে যাও...
অবিরাম মনের যত দুঃখ-ব্যথা
হোক তা সত্য কিংবা যা তা !
জেনে নাও জেনানার সুপ্ত-গুপ্ত ব্যাথার ধরন !
জানিয়ে দাও...যেভাবে বেঁচেও হলো তোমার মরণ!
হৃদয়ের ব্যাথা লিখে দাও
ইনিয়ে বিনিয়ে ভরে কাব্যের পাতা!
কেশ তেলের কথা, গাছ তলের ব্যাথা
ঢেকে আর লাভ কি বলো ? কাব্য বলে কথা !
এইতো বলার সময়, গদ্যে মিটাও আশা।
কবিতার কৌশলে...
বেরসিক প্রিয়ায় জানাও মজনু ভালোবাসা!