বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রা ব বা নী স র কা র

  • আমাদের উল্লাস আমাদের পৈশাচিকতা
  • ২০২৫-০৬-০৮ ১৯:৫৫:৪৯

রক্তস্রোতেই আমাদের সব উল্লাস ভেসে যায়
ত্রিশ লক্ষ মানুষের জীবন ও স্বপ্ন ম্রিয়মাণ হয়
                   অনুঘটকের বিজয়োল্লাসে,
ইতিহাস এমনই -- যুগে যুগে কত রূপ বদলায়।

স্বাধীনতার দোহাই দিয়ে আমরা যেমন
মানুষের স্বাধিকার নিয়ে খেলা করি
সত্য যে বলে তার টুঁটি চেপে ধরি
গুম করি খুন করি, জেলে পুরি মামলায় 
এবং লুট করি রাষ্ট্রীয় সম্পদ অবলীলায়।

দেশদরদী বন্ধুর তকমা নিয়ে আমরা শুধুই
নূর হোসেন, মিলনের রক্তে স্নান করি
পূতপবিত্র হই, ক্ষমতার ললিপপ চুষি
দহন ঠেকাতে আশ্রয় খুঁজি জলপাই ছায়ায়,
আবার শহিদের প্রাণের দান দু'পায়ে মাড়ায়।

দেশমাতৃকার জন্য উৎসর্গীকৃত কোনো প্রাণ
বৃথা যায় না --- যেতে পারে না কখনোই,
এ চরম সত্যের খোঁজে যারা পথভ্রষ্ট হই
ইতিহাসে লেখা হোক আমরা দেশপ্রেমিক নই।


এ জাতীয় আরো খবর