বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

শ চী দু লা ল দা স

  • মানুষ বেঁচে থাকে
  • ২০২৫-০৬-০৮ ১২:২৪:৪৯

প্রতিটি মানুষকেই যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, 
জন্ম থেকেই এই যুদ্ধ চলছে নিরন্তর 
আমৃত্যু এ যুদ্ধ চলে 
থেমে যায় একদিন হারিয়ে যায় মানুষ ।

কেউ কেউ হারিয়ে যায় মাঝপথে 
থেমে যায় জীবন 
পরাজয় মেনে নিজেকে চলে যেতে হয় 

যারা বেঁচে থাকে বিচিত্র পথে বয়ে চলে 
সাঁতারুর মতো ডুবতে ডুবতে 
কূলের দিকে ছুটে চলে, 
কেউ ডুবে কেউ উঠে 
জয়ের পতাকা নিয়ে সে এগিয়ে চলে।

শুধু কি মানুষ 
প্রতিটি  জীব ই বেঁচে থাকে যুদ্ধ করে
কেউ বাঁচে কেউ হারিয়ে যায় 
বিজয়ের মালা ঝুলে থাকে শূন্য পথে। 

অন্ধ ভালবাসা মানুষকে আশ্রয় করে বেঁচে থাকে 
কেউ জয়ী হয় পূর্ণিমার চাঁদের মতো,
কতজন পরাজয় মেনে অন্ধকারে হারিয়ে যায় 
তবু যুদ্ধ করে যেতে হয় সবাই কে।


এ জাতীয় আরো খবর