রবিবার, মে ৩, ২০২৬

আ ল মা মু ন রি ট ন

  • নগরজীবন
  • ২০২৫-০৬-০৬ ২৩:২২:২০

এই শহরের কোনো নিস্তার নেই
ইট-পাথর হা করে আছে লোভে
আকাঙ্ক্ষার হাতগুলো প্রসারিত
শক্ত হয়ে আছে কংক্রিট হৃৎপিণ্ড
নিত্যদিনের মানুষ বেচে মানুষ হওয়া
এই শহর ও শহরবাসীর যেন ইতিবৃত্ত।

কখন কে কার ধাক্কায় পড়ে-মরে
কেউ খোঁজ রাখে না এখানে
শুধু জানে এখানে বাঁচতে গেলে
লড়তে হয়, জিততে হয়, টিকতে হয়
মারতে হয় রোজ মানবিক মূল্যবোধ
অথবা মরে ফিরতে হয় শূন্য হাতে।
এখানে নৈঃশব্দ্যেরাও ভীষণ হিংস্র
গোপনে কেটে ফেলে হার্দিক বন্ধন
শহরের বাসিন্দা আমিও যেমন-তেমন!


এ জাতীয় আরো খবর