আমার আছে একটা গল্প পুরানো
আর আছে একটা গান,
যা শুনতে তোমার সময় নেই কোনো
ছিলোনা ইচ্ছে কখনো;
নিজেকে ছুয়ে দেই বৃষ্টিতে,
বৃষ্টি দেয় বিদায়,
দুঃখ যা আজ আমায় ঘিরে।
আমায় জড়াও আজ এই রাতের যাদুতে,
জীবন আজ শুধু নিঃশ্বাসে,
দিওনা যেতে,
আমি বৃষ্টি দেখতে চাই,
ভালোবাসা চাই শুরু থেকে।