বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • তোমার চোখের আয়না মাঝে
  • ২০২৫-০৬-০৪ ১৫:২১:৩৩

তোমার চোখের আয়না মাঝে আলোর মতো ঝরে যাই
শুধু তোমায় ভাবতে যেয়ে নিজেকে হারিয়ে পাই।।
তোমার কথার নরম ঢেউয়ে ভেসে চলে মনটা যে
হাসলে তুমি ফুলও ফোটে আমার ব্যথার বনেতে।
তোমার মাঝে আমার মাঝে আর কোনো ভণিতা নাই।।
চলো না আজ হেঁটে বেড়াই ভোরের বেলা সেই পথে
ভালোবাসায় সিক্ত নদী বইবে যে নীরব স্রোতে।
স্রোতের ধারায় চলো না আজ নিজেরা এমন হারাই।।
তোমার বলা কথাগুলো গান হয়ে বুকে বাজে
কোমল ছোঁয়ায় জীবন আমার স্বপনেরই রঙে সাজে।
তুমি থাকো মনের মাঝে আমিও তো থাকতে চাই।।

 


এ জাতীয় আরো খবর