ভালোবাসার আগুন নদীতে সাঁতার কাটছি
নগ্ন নির্জন জ্যোৎস্না রাতে।
তীব্র স্রোতের তোড়ে মাঝেমাঝে
ডুবে যেতে যেতে আবারও ভেসে উঠে
তোমার প্রণয়োচ্ছল ঝলমলে হাসির কথা
মনে করে জ্যোৎস্নার রাতকে আমার
সেই তুলনায় ম্লান মনে হচ্ছে!
তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ!
যখন প্রলয় নাচন নাচতে
কবিতার খোলা বইয়ের পৃষ্ঠার মতো
তোমার এক একটা
অনিন্দ্য সৌন্দর্য্যের সম্ভার চলে এলো
আমার নিজস্ব কল্পনার পাখনা মেলে!
আমার হৃদয় নদীতীরে কাশবনে
সন্ধ্যেবেলায় দেখা উড়তে থাকা
অগণন সুদর্শনের মতো
উড়ে উড়ে ঝাঁপিয়ে পড়ছে
সেই ভালোবাসার আগুন নদীতে
ডুবে তলিয়ে যেতে!
এরপর কী আরও কোনো
পরীক্ষা নিতে চাও ভালোবাসার?