মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

শু ক্কু র চৌ ধু রী

  • মুগ্ধতা আমার কবিতায়
  • ২০২৫-০৬-০৩ ০১:৪৭:২৪

ক্লান্ত যামিনীর লোনা শরীরী কাতরতা
কামজ ঘামের সৌরভে ভেঁজা মাদকতা,
আঁধ বোঁজা বিধ্বস্ত চোখে ক্লান্তির বিষন্নতা
দেহ মনে খেলে যায় অবান্চিত চন্চল অস্থিরতা।

বাতায়নে উঁকি দেয় ত্রয়োদশীর চাঁদ
তাহারো বুঝিবা তোমার সাথে মরিবার সাধ,
থাকে পূর্ণিমার পূর্ণতার তরে উজ্জ্বল প্রতীক্ষায়
তাকে কি ডাকবে কাছে ভরাবে বিবর স্নিগ্ধতায়।

দুর থেকে কে যেন ডেকে যায় 
কানে কানে বললে- সুখী হও দুজনায়,
কাল আলুথালু খেলবে তোমার আঙ্গিনায়
ভরা পূর্ণিমার প্লাবন আমল ধবল জোছনায়।

নীল বেদনারা নুয়ে পড়ে হায়
স্নিগ্ধ কুয়াশার শিশিরের ছোঁয়ায়,
জানিনা কতটা অনুভবে ভাবো আমায়
কিম্বা যত শুধুই মুগ্ধতা আমার কবিতায়!

তুমি তো জানতেই আমি এবং কবিতারা
দোঁহে জড়াজড়ি করে বাঁচি একই দেহ আত্মায়,
বুকে দিলে আশ্রয় মিলিত হবো হীরন্ময় মোহনায়
থাকি অলৌকিক কল্পবিলাসী প্রনয়ের অপেক্ষায়।
 


এ জাতীয় আরো খবর