বুধবার, জুন ২৪, ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যোগিপোল ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৬-০২ ২১:৫৯:৩৮

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ যোগীপোল  ইউনিয়নের  ১ ও ২  নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ বিকাল ৫ টায় তেলীগাতী পাকার মাথায় মহান স্বাধীনতার একমাত্র ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা  আরিফুর রহমান মন্টু। প্রধান অতিথি ছিলেন  খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা  ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শুকুর, আব্দুর রব মুন্সী, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা সোলায়মান হোসেন, মোঃ পলাশ মোল্লা, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ দীপালু। মোঃ রফিকুল ইসলাম সুজার পরিচালনায় বক্তৃতা করেন মোল্লা গোলজার হোসেন, শেখ আব্দুল হালিম, শেখ নাসির উদ্দিন, কাজী আবদুল ওহাব, কাজী ফরহাদ হোসেন, শেখ রেজাউল ইসলাম, শেখ ফরহাদ হোসেন, শেখ ফয়সাল কবির, জামাল বাঘা, শেখ দেলোয়ার হোসেন, শেখ জামাল হোসেন, মোহাম্মদ মিলন  সহ ওয়ার্ডের সকল নেতাকর্মীর ।

যোগীপোল  ইউনিয়নের  ৫ ,৬ ও ৭ নং ওয়ার্ড

মহান স্বাধীনতার একমাত্র ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যোগীপোল  ইউনিয়নের  ৫ ,৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ বিকাল ৫ টায় যোগীপোল ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন   খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শুকুর, আব্দুর রব মুন্সী, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা সোলায়মান হোসেন , মোঃ পলাশ মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ দীপালু, মোঃ রফিকুল ইসলাম সুজা, মোহাম্মদ হাদিউজ্জামান, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ রফিক সহ থানা ওয়ার্ড  ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর