মা মানে জঠর জ্বালা।
সমুদ্রের ন্যায় যার গভীরতা।
নক্ষত্র সম উজ্জ্বলতা আকাশ চুম্বি ভালোবাসা।
শান্তির কোল। ভাঙা কাঁচের জোড়া মন্দির।
স্বার্থ বিনা উজাড় করে দেওয়া।
মুখ প্রাণে চেয়ে আবেগ বোঝা।
সহনশীল ধৈর্য্যের শ্রেষ্ঠত্ব।
ত্যাগের প্রতীক। যার বিকল্প হয় না।
বেঁচে থাকার অক্সিজেন।
জীবন যুদ্ধে নির্ভীক সৈনিক।
উন্মুক্ত উদ্যান সহজ বোঝা পড়া।
শ্রেষ্ঠ বন্ধুত্বের নিদর্শন।অসময় সাথী।
কষ্টের প্রলেপ। পড়ন্ত জীবকে টেনে তোলা।
যার ভূমিকার ব্যাখ্যা দেওয়া যায় না।