সোমবার, অক্টোবর ৫, ২০২৬

মির্জাপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • শিলা আক্তার
  • ২০২৫-০৬-০১ ১৮:৩৬:১১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রোববার (০১জুন) বেলা ১২টার সময় মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অন্যদের মধ্যে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শওকত আকবর, সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, যুগ্ম-সম্পাদক আলতাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক গোলাম মোস্তফা জীবন, সাবেক সদস্য সচিব ডি.এ মতিন, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিব সিকদার প্রমুখ।
এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে।
 

 


এ জাতীয় আরো খবর