প্রেমে আজ স্তব্ধতা দাও,
ঘুচাও অঘোষিত চিৎকার,
বাব বার ত্যাজ মোরে,
করোহ তিরস্কার।
নিশ্চিত করো বিচ্ছেদের ক্ষন,
কঠীন হোক তব মন,
আর নয় আর নয়,
অন্যকে অকারন।
যখন আসিবে কাছে,
কিছু ক্ষন অবকাশে,
অভ্যাসে রেখোনা মোরে,
যাও আজ দুরে সরে,
এই বেলা এই ক্ষন হোক বিদায়,
ফিরিবার নাই তারা,
মিথ্যা এ ইশারা,
তব প্রিয়া হয়েছি বটে,
কলঙ্ক যে তাই রটে,
তবু কেন প্রথমের কাছে,
হয়েছি পরাস্ত আজ,
সে কি বিষম লাজ,
অধিকার জ্ঞাপন আর গ্রহনের মাঝে।
যদিও সে প্রেয়সী নয়,
তবু মনে অজানা ভয়,
বারে বার করে গ্রাস।
তুমি তো আমার হলে,
তবু কিছু নাহি বলে,
হেরে যাই দুরে সরে সরে।
লোকের নিন্দার ভয়,
তাই এই অভিপ্রায়,
পেয়েও হারিয়ে ফেলি তব সঙ্গ,
হয়তো কখনো নয়,
অঘোষিত এই জয়,
পরাস্ত এ মনবল আরবার।
তুমি তো ছিলে পাশে,
কথার দাম শেষ নিশ্বাসে,
আমি পারিনি কঠীন করিতে মন,
বৃথা এ করেছো পন,
মোরে করা আবাহন,
তাই আজ সুখ ত্যাগি,
হয়েছো কলঙ্ক ভাগি,
আমি চাই অন্তিম বিসর্জন।