মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সচেতন জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও প্রকৃত দেশ প্রেমিক-মনা

  • সাইফুল্লাহ তারেক ঃ
  • ২০২৫-০৫-৩০ ১৯:৩৮:৩৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃখুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেছেন ‘‘ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সচেতন জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও প্রকৃত দেশ প্রেমিক। এ জন্যই যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ ও শক্তিশালী হোক তা চায় না, তারা জিয়াউর রহমানের শাসন স্থায়ী হোক সেটাও চাইতো না। জিয়াউর রহমান ছিলেন সেই সব দেশের অন্যতম টার্গেট। এটা পরবর্তী কালের অনেক তথ্য দ্বারা প্রমাণিত। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সচেতন প্রচারক। পৃথিবীতে সেইসব দেশেই জাতীয়তাবাদী রাজনীতির বিশেষ প্রয়োজন, যেসব দেশের স্বাধীন-সার্বভৌম অস্তিত্বের বিরোধী দেশ খুব সক্রিয় ও শক্তিশালী। এ সম্বন্ধে জিয়াউর রহমান খুব সচেতন ছিলেন বলেই তার শত্রুর অভাব ছিল না। একথা যেমন সত্য, তেমনি এও সত্য যে, দেশের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ছিল অপরিসীম। এর প্রমাণ পাওয়া যায় তার মর্মান্তিক হত্যাকান্ডের পর ঢাকায় তার মৃত্যুতে শোকাচ্ছন্ন মানুষের স্বতঃফূর্ত ঢল থেকে। জিয়াউর রহমানের প্রধান পরিচিতি ছিল একজন সৈনিক ও মুক্তিযোদ্ধা হিসেবে। কিন্তু গণমানুষের আন্তরিক সমর্থন লাভে যারা ধন্য হয় তাদের সম্পর্কে একথা খাটে না। তার এক বড় প্রমাণ জিয়াউর রহমান। তিনি জনগণের অন্তরের খাঁটি ভালোবাসা লাভে সমর্থ হন।জিয়াউর রহমান ছিলেন একজন সচেতন জাতীয়তাবাদী রাজনীতিবিদ। এ জন্যই যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ ও শক্তিশালী হোক তা চায় না, তারা জিয়াউর রহমানের শাসন স্থায়ী হোক সেটাও চাইতো না। জিয়াউর রহমান ছিলেন সেই সব দেশের অন্যতম টার্গেট। এটা পরবর্তী কালের অনেক তথ্য দ্বারা প্রমাণিত।
তিনি আজ ৩০ মে শুক্রবার আছর বাদ শিরোমণি কেন্দ্রীয় শহিদ মিনর চত্বরে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন।
১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বর শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন খোকা ও সাইফুল্লাহ তারেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক মো; মামুন শেখ, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, উৎযাপন কমিটির আহবায়ক মিনা মুরাদ হোসেন, সদস্য সচিব শেখ সেলিম আহম্মেদ, জাহিদুল ইসলাম, যুবদল নেতা শাহরিয়ার খান মাসুম, ইলিয়াস সরদার, জ্ িএম মঞ্জুরুল ইমাম, ইউপি সদস্য আল আমিন, নাসির উদ্দিন, ফরহাদ হোসেন , জাকারিয়া মাহমুদ পিটু, বিএনপি নেতা গাজী মোনতাজ, বাবু শেখ, আব্দুস সামাদ মাষ্টার, রফিকুল মাষ্টার ,সরদার নজরুল ইসলাম, ইউনুছ মোল্যা, রবিউল হাসান সবুজ, মোল্যা আলম, পিয়ার আলী, হাফিজুর রহমান, মহিলা নেত্রী শিরিনা আক্তার, ওহিদুজ্জামান কচি, মোসলেম উদ্দিন শরিফ ওবায়দুর রহমান চয়ন, শেখ বিল্লাল হোসেন, সোহাগ, ফেরদাউস, নুর আলম, প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল বাশার জিহাদী।
এর আগে শুক্রবার সকালে ফুলবাড়ীগেট ও শিরোমণি বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী কর্মসূচি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। 
দলীয় সুত্রে জানাগেছে, খানজাহান আলী থানা  বিএনপি, ও এর অন্তরগত যোগীপোল ও ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন গতকাল ৩০ মে শুক্রবার জুম্মাবাদ যোগীপোল ইউনিয়ন বিএনপি ইউনিয়নের ৩৭ টি মসজিদে একযোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করে, দুপুরে খানাবাড়ী(৩নং ওয়ার্ডে) দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়,বাদ মাগরিব তেলীগাতি পাঁকার মাথা (১ ও ২ নং ওয়ার্ডে) দোয়া ও তবারক বিতরণ করে, বাদ এশা ফুলবাড়ী (৪নং ওয়ার্ডে) কপোতাক্ষ ক্লাব ও পাঠাগার প্রাঙ্গনে দোয়া ও তবারক বিতরণ করা হয় এবং সন্ধ্যায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড ও শিরোমনি শহীদ মিনার চত্ত্বরে শহীদ জিয়ার প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 
অপরদিকে যথাযোগ্য মর্যাদা শাহাদাত বার্ষিকী পালনের লক্ষ্যে ৩০ মে শুক্রবার জুম্মাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং আটরা গিলাতলা ইউনিয়নের  সকল (৭০টি) মসজিদে দোয়া ও তবারক বিতরণ কর্মসূচি পালন করেন একই সাথে বাদ জুম্মা কেসিসি ২ নং ওয়ার্ডের সকল মসজিদে (২১ টি) দোয়া ও তবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। শাহাদাত বার্ষিকী উপলক্ষে  সন্ধ্যা সাড়ে ৭ টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে শহিদ জিয়ার প্রামাণ্য চিত্র অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী গৃহীত কর্মসূচির আজ ৩১ মে শনিবার দ্বিতীয় দিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। যোগীপোল ইউনিয়নে ৬,৭,৮,৯ নং ওয়ার্ডে বিভিন্ন লিল্লাহ বোর্ডিং এ এতিমদের মাঝে রান্না করা খাবার  বিতরণ করা হবে দলীয় সুত্রে জানাগেছে।
দিনব্যাপী থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন কর্মসুচিতে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিটু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বর শেখ আব্দুল সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো; মামুন শেখ, মো; ইমদাদ হোসেন, থানা যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহেল, শাহরিয়ার খান মাছুম, থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্ল¬বসহ বিএনপি'র থানা, ওয়ার্ডও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তৃতা করেন। 

 


এ জাতীয় আরো খবর