গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে বেড়ী বাঁধ ভেংঙ্গে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহর সহ আশপাশ এলাকা।
বন্ধ হয়ে গেছে এলাকার যান চলাচলের রাস্তা,ফলে স্হানীয় জনগন আতংকিত হয়ে পড়েছেন। জরুরী ভিত্তিতে ভাংগন রোধে ব্যবস্হা গ্রহন করা না হলে হাজার হাজার একর জমি,পৌর এলাকার বাসা বাড়ী দোকান পাট,উপজেলা পরিষদ,থানা প্রাঙ্গন সহ বিস্তৃর্ণ এলাকা সুরমা নদীর পানিতে তলিয়ে যেতে পারে। ভাংগনের সংবাদ পেয়ে সিলেটের পানি উন্নয়ন উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেন। এসময় তারা আশ্বস্হ্য করেন ভাংগন রোধে সাময়িক কাজ করা হবে।
গোলাপগঞ্জ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ হচ্ছে পৌর এলাকার ৪নং ওয়ার্ড। পুরো ওয়ার্ডটিই সুরমা নদীর বেড়ি বাঁধের নিরাপদ এলাকায় অবস্হিত। এই এলাকার গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে পৌর শহর ও অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একেবার পুর্ব প্রান্তে রয়েছে মৌলভী খালের অবস্হান। বন্যার কবল থেকে রক্ষা পেতে এখানে প্রায় ৪ দশক পূর্বে নির্মিত হয় সুইচ গেইট। ফলে গোলাপগঞ্জ পৌর শহর ও উপজেলার গুরুত্বপূর্ন অংশ বন্যার কবল থেকে মুক্তি পায়। এ বছরের মার্চ মাসে মৌলভী খালের মোহনায় অর্থাৎ সুরমা নদীর বেড়ীবাঁধে ভাংগন দেখা দিলে পৌরসভার উদ্যোগে পাইলিং করে গাড দেয়াল নির্মান করে ভাংগন রোধের চেষ্টা করা হয়। কাজ শেষ হওয়ার মাস খানেক পর ঐ স্হানে বড় ধরনের ভাংগন দেখা দিলে গাড ওয়াল সহ বড় অংশে ভয়াবহ ভাংগন দেখা দেয়।
এতে পাকা রাস্তার নীচের মাটি সরে গেলে রাস্তা দিয়ে চলাচল একেবারে বন্ধ হয়ে যায়,ঝুঁকির মধ্যে পড়ে বিদ্যুৎ লাইন। ভাংগনের কারনে অত্র এলাকার জীবন যাত্রা অচল হয়ে পড়ায় ও গোলাপগঞ্জের উল্ল্যেখ যোগ্য এলাকা বন্যার কবলে পড়ার আশংকা দেখা দিলে ভাংগন রোধে ব্যবস্হা নিতে সম্প্রতি সিলেট পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেন। সুইচ গেইটের পানির
স্রূোতের কারনে বাঁধের কাজ শুরু করতে না পারায় ভাংগন এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।