বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

শি রী ন আ ক্তা র

  • চিৎকার
  • ২০২৫-০৫-৩০ ০২:৫২:১১

তোরা মানুষ হবি কবে?  কবে মানুষ হবি ??
চিৎকার করে নিজের বুক ভেঙে ফেললেও যে শান্ত হতে পারছি না
আমরা তো মা, এ কোন সন্তান পেটে ধরেছি, 
কেন দুধ খাইয়েছি? 
নিজের বুকে ছুরি মারার জন্য?
আমরা মা!  কেন আর সন্তান পেটে ধরবো
কেন ধরবো বলতে পারিস তোরা?
মায়েরা তোদের ধারণ করা পেটকে কি শাস্তি দেবে বলতে পারিস?
সমস্ত মায়েরা নিজ নিজ জরায়ু কেটে ফেললে কি প্রায়শ্চিত্ত হবে, বল?
তোরা না সবচেয়ে মেধাবী!  
সর্বোচ্চ বিদ্যাপীঠে তোদের অবস্হান!  
তবে কি খুন করার কাজে মেধা শানিত করেছিস?
পারবি তোরা প্রত্যেকটা মাকে "মা" হওয়ার অপবাদ থেকে মুক্তি দিতে?
যদি পারিস তবে আমরা আবার "মা" হব।
নিষ্কলুষ সন্তানের মা।


এ জাতীয় আরো খবর