সোমবার, মে ২৫, ২০২৬

পেনসিলভেনিয়া রাজ্যের একটি বাড়িতে বিস্ফোরণে চারজন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৩ ২১:২৬:৪৭

পেনসিলভেনিয়া রাজ্যের একটি বাড়িতে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার সকালে অ্যালেঘেনি কাউন্টির পিটসবার্গ শহরের কাছে এই বিস্ফোরণ হয়।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে তিনটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। অন্তত ১২টি স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। আর কেউ নিখোঁজ আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল, একজন আশঙ্কাজনক।
তবে কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।


এ জাতীয় আরো খবর