বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পৌনে তিন কেজি হেরোইন মামলায় দম্পতির যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২৭ ১৫:৫৪:০৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পৌনে তিন কেজি হেরোইন বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় আব্দুস সামাদ(৪০) এবং মর্জিনা খাতুন(৩০) নামের এক দম্পতিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে উভয়কে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭মে) বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান আসামী মর্জিনা খাতুনের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। এ সময় তাঁর স্বামী আব্দুস সামাদ অনুপস্থিত (পলাতক) ছিলেন। দন্ডিত সামাদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাঠি মধ্যচর গ্রামের ইস্কান্দার আলীর ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) মো: আব্দুল ওদুদ বলেন, ২০২২ সালের ১৪ অক্টোবর  রাতে র‌্যাব-৫ ব্যাটালিয়নের রাজশাহী ক্যাম্পের অভিযানে স্বামীর বাড়ি থেকে ২ কেজি ৭৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন মর্জিনা। অভিযানকালে তাঁর স্বামী সামাদ পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ১৫ অক্টোবর দম্পতিকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ। ২০২৩ সালের ১৩মে মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তারিফুল ইসলাম   শুধুমাত্র ওই দম্পতিকে অভিযুক্ত করে  আদালতে চার্জশীট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য,প্রমাণ এবং শুনানী শেষে আদালত স্বামী এবং স্ত্রী দু’জনকেই দোষী সাব্যস্ত করে  সাজা ঘোষণা করেন। আাসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.রবিউল ইসলাম।  

 


এ জাতীয় আরো খবর