ভাবছো পৃথিবী অন্ধকার জীবন ভরা কালো
ভাবছো কেউ আপন নয় কেউ বাসে না ভালো?
ভুল ভাবছো ভুল ভাবছো ভুল ভাবছো তুমি
ভালো-মন্দ দুটো ঘিরেই আঁকড়ে ধরো ভুমি।
আজকে যারা মাথায় তুলে নাচবে তোমায় খুব
দুদিন পরে তারাই তোমায় করবে বেয়াকুব।
খানিক আছে তোমারও ভুল, ভুল ভাবনা পুষে
মিথ্যে আশায় মগ্ন ছিলে আবেগ স্রোতে ভেসে।
তার চেয়ে বরং শুরুর থেকেই নিজের মনকে গড়ো
ভালো-মন্দ দুটো দিকই যাতে মানতে পারো।
আজকে যারা বাসছে ভালো কালকে তারা পর
দিনের পরে রাত আসে এটাই নিয়ম বছর ভর।
তোমার ভালো চাইবে সবাই এটাই বড়ো বোকার কথা
একটু আঘাত পেলেই ভাবো সেটাই বুঝি অনেক ব্যথা?
ভেবে রাখো সময় মতো বলবে যা অন্যলোকে
সবটা গায়ে মাখবে না নির্বুদ্ধিতার প্রমাণ এঁকে।
নিজের কাছে স্বচ্ছ নিজে এর'চে বড় কিছু নয়
মিথ্যে অপমান নিয়ে কেন তুমি পাবে ভয়?
পৃথিবীর আলো বাতাস সবার যেমন তেমন তোমার
লড়াই করে বাঁচো এখানে বাড়াও শক্তি ধৈর্য্য ধরার।
তোমরা যারা
তোমরা যারা করছো ট্রোল তথ্য প্রমাণ ছাড়া
কেমন হবে আপন কেউ ট্রোলে পরলে মারা?
ট্রোল বলো আর রেগিং বলো সবই অপরাধের সমান
আক্রমণের আগে তাই দেখিয়ে দাও সঠিক প্রমাণ।
জেনো, সত্যি যারা দোষ করে তাদের থাকে না অপমান
নির্দোষীরা আঘাত পেলে অকালে দেয় প্রাণ বলিদান।
তাই
সময় থাকতে শুধরে নাও শুধরে নাও ভাবনা সকল
মিথ্যে সন্দেহের বশে শূন্য কোরোনা মায়ের কোল।