আজকে তোরা নারীকে বানালি ভোগের পণ্য
দিতে হবে মাশূল কোথাও তোদের অন্য
শিয়াল শকূনের মতো খাবলে ধরিস পশুর দল
কতো বাহানা করে চতুর ছল।
সমাজ পতি হয়ে বনে থাকিস দাঁত কেলিয়ে
কূলোটা বলে বিচার করিস কতো ফাঁদে ফেলিয়ে
লজ্জায় মাথা হেট হয়ে যায়
যখন জানি কূলোটা দিলি বানিয়ে আমোদ-প্রমোদে, তাকে হার মানিয়ে।
রাতে যাস শেয়াল কুকুর বনে
দীবালয়ে মোল্লা মুসুল্লি সেজে ফতোয়া দিস কানে
আরে নারী কূলোটা বানাল কে?
ধর্ষণ করবি আর নারী বেশ্যা হবে?
সাবধান হয়ে যা কুলাঙ্গারের দল
নইলে পুড়তে হবে জাহান্নামের অতল গহবরে তল
নারী এবার সোচ্চার বহ্নিশিখা
আগ্ন্যেয়গীরির অতল তল থেকে বেরিয়ে আসবে
সব ভষ্মিভূত করতে দাবানল হয়ে।
বোকা বানিয়ে ভোগের পণ্য করে রাখবি কতকাল
যখন ধরবে পালাবার পথ পাবি না
আর রাখিস না বোকা বানিয়ে
নিতে জানে নারী অধিকার ছিনিয়ে
সকল ধর্ষক এক হয়ে পালাবি কোথায়?
নারী শক্তি বিধাতার দেওয়া শক্তি
শোনরে ধর্ষক,ধর্ষক কারো স্বজন হয় না
সকল ধর্ষকের পৌরুষত্ব কেড়ে নেয়া হোক
তাদের এ দেশ থেকে বহিস্কার করা হোক...!!!