বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

এনসিপির সব কার্যক্রম থেকে জিকোকে অব্যাহতি

  • সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
  • ২০২৫-০৫-২৫ ১৫:৫৩:১৭
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা পর্যায়ের পরিচিত মুখ আল-শাহাদাৎ জামান জিকোকে দলীয় সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ। তিনি জানান, স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, এনসিপির নাম ব্যবহার করে নিজের পরিচিতি তুলে ধরার পাশাপাশি সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন জিকো। এ নিয়ে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং আদর্শ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে বলে জানান কেন্দ্রীয় সংগঠক।
উল্লেখ্য, আল-শাহাদাৎ জামান জিকোর রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্রদলের মাধ্যমে। পরবর্তীতে তিনি যুবলীগ, জাসদ, এনডিএম ও জাসাসে সক্রিয় থাকলেও কোথাও স্থায়ী হতে পারেননি। সর্বশেষ এনসিপিতে যুক্ত হয়ে নিজেকে সংগঠক হিসেবে দাবি করছিলেন।

 


এ জাতীয় আরো খবর