বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

র বী ন্দ্র না থ ম ন্ড ল

  • প্রিয় কণ্ঠস্বর
  • ২০২৫-০৫-২৫ ০২:২৩:১১

আমি আমার সুন্দর স্বপ্নের নির্মল কণ্ঠস্বর
তোমাদের কাছে গচ্ছিত রেখে নিশ্চিত হলাম;
আমি আমার ভেতরের আমিকে তোমাদের কাছে
মুক্ত হস্তে চির বসন্তে দান করলাম।
প্রিয় কণ্ঠস্বরকে বিকৃতি করোনা যখন তখন
কণ্ঠস্বর থাকে যেন ঠিক মায়ার মতন;
যে মায়ায় ফুল চন্দনে সাথী করবে বরণ
আজন্ম অঙ্গীকার পাশে থাকার বিজয় স্মরণ।
তুমি কণ্ঠস্বর ছড়ালে অন্যেরা না হয় ভীত
তুমি কণ্ঠস্বর বাড়ালে পশুরাও কাদার মতো;
তুমি কণ্ঠস্বর নাড়ালে গরম ভাতে ঘৃত
তুমি কন্ঠস্বর দিলে কেউ আতঙ্কে না মৃত।
কুড়িয়ে নাও রাস্তার মনি মুক্ত যত
বাহুতে জড়াও মরে যাওয়া ইচ্ছে শত;
আজি সারাও প্রান্ত জুড়ে হিংসা ক্ষত
সামনে বাড়াও সাফল্য যাকিছু আগামীর প্রস্তাবিত।
সাবধান যে কণ্ঠস্বর বাড়ির আশপাশ কেটেছে খাদ
মেঘভারি আতঙ্কের গুরু গর্জনে সাজিয়েছে উন্মাদ;
তিল তিল স্বপ্নের সৌধ করেছে বরবাদ
তার টুটি চাপতে হতেই পারো জল্লাদ।
যাদু যাকিছু মোহিত করে এক নিমেষে
আমাকে দিতে পারো সেই গোলাপ ভালোবেসে;
আদর্শে খচিত আবেগ যদি নৈকট্যে মেশে
দিতে পারো সেই কণ্ঠস্বর জীবন আকাশে।
যে কণ্ঠস্বর থেকে হায়না বেরোয় কাপুনি থরথর
যে কণ্ঠস্বর সাহারা গড়ে মরুভূমি পর পর;
যে কণ্ঠস্বর দাবানল জ্বালে জ্বলে অ্যামাজন দম্ভর
সে কণ্ঠস্বর ওড়াও জঙ্গুলে দানব সঙ্গী অনুচর।


এ জাতীয় আরো খবর