রবিবার, মে ৩১, ২০২৬

একনেক বৈঠকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৫ ০১:৪৯:১৮
ছবি সংগৃহিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মোট ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকা।
শনিবার (২৪ মে) সকালে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। সকাল ১১টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর সোয়া ১২টায়।
অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নের উৎস অনুযায়ী:
সরকারি অর্থায়ন: ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা
বৈদেশিক ঋণ: ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা
সংস্থার নিজস্ব অর্থ: ৮১৬ কোটি ২৫ লাখ টাকা

বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উল্লেখ্য, উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার নিয়মিত একনেক বৈঠকের মাধ্যমে বিভিন্ন খাতের প্রকল্প অনুমোদন দিয়ে থাকে।

 


এ জাতীয় আরো খবর