সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

শু ক্কু র চৌ ধু রী

  • শর্তহীন ভালোবাসার সন্ধি
  • ২০২৫-০৫-২২ ০১:৪৭:২৩

জানিয়েছিল আমন্ত্রন
আসতেই নাকি হবে বিলক্ষণ,
কথা দিলাম কোন একদিন আসবো
যদি সময় থাকে কিছু সময় একসাথে কাটাবো,
সৌজন্যতা মাড়িয়ে কথার খুনসুটিতে মেতে উঠবো
মিষ্টি সুন্দর অনুভব অনুরননের মুগ্ধতায় হারিয়ে যাবো। 

স্নিগ্ধ আবেশে মগ্নচৈতন্যে মুগ্ধতা ছড়াবে
বিভাময়ী আকর্ষনে হৃদয়ে তোলপাড় জাগাবে,
হয়তোবা কোলে মাথা রেখে মরদীয়া গান শোনাবে
অনিন্দ্য সৌন্দর্য্য অবগাহনে আঁখি পলক থমকে যাবে।

কথার প্রগল্ভতায় বিনিদ্র রাত ফুরিয়ে যাবে
ভোরের রাঙ্গা প্রহর, ফেরার বেলা থমকে দাঁড়াবে
কাজল আঁখির পাতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়বে।

সময়ের কাছে পরাজিত এঁটেছিলাম যত ফন্দি
আপন আপন জীবনের কাছে ছিলাম অসহায় বন্ধী
ভিন্ন মেরুর দুজন মানুষের শর্তহীন ভালোবাসার সন্ধি।

কথা দিলাম কখনো হারিয়ে যাবো না
কখনো বিরক্তি বিড়ম্বনার কারণ হবো না,
যে যেখানে থাকি যেভাবেই থাকি বন্ধুত্বে অম্লান 
দুরে থেকেও রয়ে যাবে, হিরন্ময় পবিত্র প্রনয় বন্ধন।

আমি অমিত, তুমি কল্পবিলাসী লাবন্য প্রিয়জন 
আমাদের বন্ধুত্ব থাকবে বিশ্বাস শ্রদ্ধাবোধে অমলিন!
 


এ জাতীয় আরো খবর