বুধবার, আগস্ট ২৬, ২০২৬

কিশোরগঞ্জে টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৫-০৫-২০ ১৪:১৮:২৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হিরামন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৮ টার দিকে উপজেলার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরামন উপজেলার কোদালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিরামন সকালে নিজের ঘরের ফ্রিজের পাশে তার ব্যবহৃত একটি টর্চ লাইট চার্জ দিতে যায়। সে সময় তিনি বিদ্যুতায়িত হয়। পরে আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


এ জাতীয় আরো খবর