মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার করা যাবে না,সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে-সাবেক এমপি হারুন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১৭ ২২:৩৩:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো: হারুনুর রশীদ বলেছেন, আওয়ামী লীগ  নিষিদ্ধ হয়েছে তাদের কৃতকর্মের জন্য। তার মানে এই নয় যে, আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার  করতে হবে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট  অপরাধের অভিযোগ রয়েছে,মামলা রয়েছে  শুধু তাঁদেরই ধরতে হবে। গ্রেপ্তার বানিজ্য চলবে না। যাকে খুশি তাঁকে ধরলে আমরা কেউ নিরাপদ থাকব না। পুলিশের উ্েদ্দশ্যে তিনি ভাবমুর্তি উন্নয়নের আহব্বান জানিয়ে বলেন, গত ১৫ বছরে যা করেছেন তা এখন করা যাবে না।
অন্তবর্তী সরকারের সমালোচনা করে  হারুন বলেন, সরকার যেন ছুটির  উৎসবে মেতে উঠেছে। তারা যেন মানুষকে ঘুম পাড়াতে চাচ্ছে। একটি উৎসবকে ঘিরেই ১০/১৫ দিন ছুটি দেয়া হচ্ছে। একবার ঈদে ৯দিন ছুটি দেয়া হল।  আবার আসন্ন ঈদেও ৯ দিন ছুটি দেয়া হবে। এতে বন্ধ হয়ে যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান,ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিস। এমন তো আগে ঘটে নি। এমনটি মেনে নেয়া যায় না।  এভাবে চলতে পারে না।
শনিবার (১৭মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে  রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে আগামী ২৪মে বগুড়ায় তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুন।
তিনি  আরও বলেন,বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়ে গেছে। রাজনীতিতে ঘুন ধরেছে। হানাহানি,গুজব ব্যাপক আকার ধারণ করেছে। সামাজিক যোযোগ মাধ্যমে অপপ্রচার,মিথ্যা ছড়ানো হচ্ছে। এসবের পেছনে কারা জড়িত, সে তথ্য আমাদের নিকট রয়েছে। তরুনদের উদ্দেশ্যে তিনি বলেন,এ সব অপপ্রচার থেকে বিরত থাকবেন। এগুলোতে সংগঠনের কোন লাভ হবে না। তরুনরাই দেশকে এগিয়ে নেবে। গড়বে বৈষম্যমূক্ত,সুশাসন,আইনের শাসনের বাংলাদেশ। তিনি তরুনদের গঠনমূলক কাজে লাগানোর আহব্বান জানান।
যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল জেলা শাখা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল আহব্বায়ক জামিউল হক,ছাত্রদলের সাবেক নেতা সারোয়ার জাহান সহ অনান্যরা। 

 


এ জাতীয় আরো খবর