দ্বিজেন্দ্রলাল রায় একজন বিশিষ্ট কবি, নাট্যকার এবং সংগীতস্রষ্টা। বাংলা সাহিত্য এবং সংগীতের জগতে তিনি ডি এল রায় নামে সবিশেষ পরিচিত।
জন্ম ১৯ জুলাই ১৮৬৩ সালে
ডি এল রায় অসংখ্য গান রচনা করেছেন যা বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত।
তাঁর বিখ্যাত গান 'ধনধান্য পুষ্প ভরা, 'বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ' ইত্যাদি আজও সমান জনপ্রিয়।
তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তাঁর নাটকগুলি চার শ্রেণিতে বিন্যস্ত -
প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক।
তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত।
দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার-পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয় প্রভৃতি।
১৭ মে ১৯১৩ সালে কবি দ্বিজেন্দ্রলাল রায় মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্রঃ 'দৈনিক সংবাদ'