রবিবার, আগস্ট ১৬, ২০২৬

সাতক্ষীরায় ১২০০ পিস ট্যাবলেট সহ প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-০৫-১৭ ১৭:০৮:৪৬

সাতক্ষীরা :  সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার ( ১৭ মে)  ঘোনা, কুশখালী, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে  উক্ত মালামাল আটক করে।সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১১/৫ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটতলা নামক স্থান হতে ২০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করে এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেড়াখালী নামক স্থান হতে  ১০০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করে।এছাড়াও, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৬/১৩ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা বিল নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৯ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাসের খামার নামক স্থান হতে ২,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান হতে ২,১১,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁন্দা সুইচগেট নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ৬,৭১,০০০/- (ছয় লক্ষ একাত্তর হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর