মনের কোণে লুকিয়ে আছে অনেক কথা,
যা বলা হয়নি কভু, তবু ভাঁজে ভাঁজে ব্যথা।
চোখে যে জল আসে রাতের আঁধারে একা,
সে তো বোঝে না কেউ, সে-তো শুধু ধোঁকা।
হৃদয়ের দরজায় কড়া নাড়ে স্মৃতি,
চুপিচুপি বলে—ভুলে গেছ কি প্রীতি?
কিছু কথা ছিল, কখনো হয়নি বলা হায়,
ভেসে গেছে আজ সময়ের স্রোতের মোহনায়।
প্রতিটা নিঃশ্বাসে জমা যত অভিমান,
তবুও মুখে রাখি হাসিতে শান্তির গান।
বলার মতো যতকিছু ছিল এই বুকে,
সবই আজ মুছে গেছে অশ্রুজলে ঘূর্ণিপাকে।
এতদিনে আমাকে যদি কেউ বুঝতে চায়,
এই নিরবতা কত কিছু গোপন অভিপ্রায়।
তবে হয়তো শুনবে কেউ অন্তরের ডাক,
যেখানে শব্দ নাই, শুধু অন্তরের অনুভবই বাক।