বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

বাংলাদেশে ব্যাটারি চালিত রিকশার নিষেধাজ্ঞা ও সম্ভাব্য সমাধান

  • জাহাঙ্গীর বাবু
  • ২০২৫-০৫-১৪ ১২:২৬:২১
ফাইল ছবি

বাংলাদেশে ব্যাটারি চালিত রিকশার নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) ঘোষণা দিয়েছে যে, ব্যাটারি চালিত রিকশাগুলোকে প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে এবং অবৈধ ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধ করা হবে।

সাম্প্রতিক সিদ্ধান্ত ও কার্যক্রম:-
* রিকশার চলাচল নিয়ন্ত্রণ: DNCC জানিয়েছে, রিকশাগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ বা সার্ভিস রোডে চলতে পারবে। প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
* নতুন নকশার অনুমোদন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) এর সহায়তায় নিরাপদ ব্যাটারি চালিত রিকশার নকশা তৈরি করা হয়েছে। অনুমোদিত কোম্পানিগুলো এই নকশা অনুযায়ী রিকশা তৈরি করতে পারবে।
* চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স: রিকশা চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং শুধুমাত্র প্রশিক্ষিত চালকদের লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স জাতীয় পরিচয়পত্রের (NID) সাথে সংযুক্ত থাকবে, যাতে একজন চালক একটির বেশি রিকশা চালাতে না পারে।
* রিকশার ভাড়া নির্ধারণ: যাত্রীদের সুবিধার জন্য নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হবে।
* অবৈধ রিকশা জব্দ: DNCC ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান সড়ক থেকে ১০০টির বেশি অবৈধ ব্যাটারি চালিত রিকশা জব্দ করেছে।

নিষেধাজ্ঞার কারণ:-
* দুর্ঘটনার হার: গবেষণা অনুযায়ী, ঢাকার ২০% সড়ক দুর্ঘটনার জন্য ব্যাটারি চালিত রিকশা দায়ী। বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
* নিয়ন্ত্রণহীন গতি: ব্যাটারি চালিত রিকশাগুলো অনিয়ন্ত্রিত গতিতে চলার কারণে পথচারীদের জন্য ঝুঁকি তৈরি করছে।
* বিদ্যুৎ চুরি: অবৈধ চার্জিং স্টেশন থেকে বিদ্যুৎ চুরি হচ্ছে, যা জাতীয় বিদ্যুৎ সরবরাহে চাপ সৃষ্টি করছে।
* অবৈধ উৎপাদন: অনুমোদনহীন ওয়ার্কশপে তৈরি রিকশাগুলো মানহীন, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সম্ভাব্য সমাধানের পথ:-
* চার চাকার রিকশার প্রবর্তন: সরু টায়ারের তিন চাকার যান নিষিদ্ধ করে চার চাকার, নিয়ন্ত্রিত গতি ও উন্নত ব্রেকিং সিস্টেম সম্বলিত নিরাপদ ও সুলভ মূল্যের রিকশা চালুর উদ্যোগ নেওয়া উচিত।

বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা:-
•কৃষিকাজে উৎসাহ দেওয়া: প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিলে রিকশাচালকরা কৃষিতে যুক্ত হতে পারবেন।
•খামারশিল্পে সম্পৃক্তকরণ: হাঁস-মুরগি, গবাদিপশু খামার গড়ে তোলার জন্য আরো সহজ ঋণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া যেতে পারে।
•কুটির শিল্প ও ক্ষুদ্র ব্যবসা: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রিকশাচালকদের জন্য পুনর্বাসন কর্মসূচি চালু করা যেতে পারে।
•কল-কারখানার প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান: দক্ষতা উন্নয়নের মাধ্যমে কারখানায় শ্রমিক নিয়োগের সুযোগ তৈরি করা যেতে পারে।
•গ্রামাঞ্চলে কর্মসংস্থান: শহরের চাপ কমিয়ে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা যেতে পারে, যাতে রিকশাচালকরা বিকল্প জীবিকা খুঁজে পায়।
পরিসংখ্যান ও গবেষণা।
•ঢাকায় প্রায় ৩ মিলিয়ন ব্যাটারি চালিত রিকশা রয়েছে, যা শহরের পরিবহন ব্যবস্থার একটি বড় অংশ।
•২০২৫ সালের প্রথম চার মাসে ৩৭১টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৩৭৮ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসছে। তাই শুধুমাত্র যানবাহন নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হবে না; বরং তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি।লোডার ,বুলডোরাজার দিয়ে যখন রিকশা ভাঙা হয় ,তখন শোনা যায় গগন বিদারী চিৎকার আহাজারি। প্রশ্ন উঠে মানবিকতার! আগে থেকে ঘোষণা দিয়েও সরানো যাচ্ছেনা ঘাতক অটো রিকশা ! 
পুনশ্চ:এই অটোরিক্সাগুলি সরাতে হবেই এর কোন বিকল্প নেই।


এ জাতীয় আরো খবর