বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ের মধ্যে শিশুদের আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে ছেলের মৃুত্য, মা আহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১৩ ১৯:৫৭:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরে বজ্রসহ ঝড়বষ্টির মধ্যে  বাড়ির সামনের একটি বাগানে মাকে নিয়ে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মিজানুর রহমান(২০) নামে একজন মোটরসাইকেল মেকানিকের মৃত্যৃ হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন  মিজানুরের মা সুফিয়া বেগম(৪৬)। মিজানুর ওই মহল্লার মনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ  জানায়, মঙ্গলবার(১৩মে) সন্ধ্যা ৬টার দিকে শিবতলা গুলবাগ মহল্লায় নিজ বাড়ির সামনের আমবাগানে বজ্রপাতের শিকার হন মিজান ও তাঁর মা সুফিয়া। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।  তাঁর ম্ াসুফিয়া বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হবার সময় বাড়ির সামনে  আম বাগানে এ ঘটনা ঘটে।  পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর  করেছে। এ ব্যাপারে একটি অপমৃুত্য মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর