মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

পা র মি তা চ্যা টা র্জি

  • সবুজ অঙ্গন
  • ২০২৫-০৫-১৩ ১৯:৪৯:১২

কখন কোথায় থাক তুমি জানিনা
শুধু জানি তোমার সাথেই কথা বলে
চলে যাই  অনন্ত সবুজ  অঙ্গনে 
হাঁটতে গাঁটতে কখন যেন  এসেছি
চলে সবুজের শেষ প্রান্তে গান গাইতে 
গানের কথা তোমার কথা কি করে 
যে আপনি মিলে যায় নীরব অন্তরালে 
প্রতিটি ঋতুর অসাধারণ চিত্ররূপ আঁকা
আছে তে গানের খাতার পাতায় পাতায় 
আমার মনে যে সুর বাজে সে সুর ওঠে 
বেজে  তোমার বিনার  তারে 
আমার পথের বন-জঙ্গলের আঁকা
ছবি জ্বলজ্বল করে জ্বলে ওঠে
তোমার জীবন খাতার নীরবে নিভৃতে 
তাই তো আমি নীরবে পথ চলি স্মৃতির অঙ্গনে
জীবন থেকে মুখ লুকিয়ে থাকি একলা চলব বলে।।


এ জাতীয় আরো খবর