সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

শ্রদ্ধাঞ্জলি-লেখক, ভাষাসংগ্রামী মুস্তাফা নূরউল ইসলাম

  • মেসবা খান
  • ২০২৫-০৫-০৯ ২০:৫১:৫২

মুস্তাফা নূরউল ইসলাম লেখক, ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ এবং বাংলাদেশের জাতীয় অধ্যাপক। তিনি 'সুন্দরম' নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। অনুষ্ঠান সঞ্চালক হিসেবেও ছিল তাঁর যথেষ্ট খ্যাতি।
তাঁর কর্মজীবন ছিল বিচিত্র ও বর্ণাঢ্যময়। সাংবাদিকতা করেছেন। ঐতিহ্যবাহী দৈনিক সংবাদ এর প্রথম সংখ্যা থেকেই যুক্ত ছিলেন এর সরকারি সম্পাদক হিসেবে। কাজ করেছেন দৈনিক 'মিল্লাত' এ। শিক্ষকতা করেছেন করাচি বিশ্ববিদ্যালয়, সেন্ট গ্রেগগ্রিজ কলেজ, পাবনা এডওয়ার্ল্ড কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।  
জন্ম ১ মে ১৯২৭ সালে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় সংলগ্ন চিঙ্গাসপুর গ্রামে।
পিতা সা'দত আলী আখন্দ ছিলেন বৃটিশ সরকারের চৌকস পুলিশ কর্মকর্তা এবং স্বনামখ্যাত একজন লেখক। মাতার নাম রাবেয়া খাতুন। তিনি ছিলেন পিতামাতার জেষ্ঠ সন্তান। 
কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং বাংলা একাডেমির মহাপরিচালক। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতির দায়িত্বও পালন করেছেন। 
তাঁর রচিত উল্লেখযোগ্য বইসমূহ - সমকালে নজরুল ইসলাম, নির্বাচিত প্রবন্ধ, দাঙ্গার পাঁচটি গল্প, কিশোরবেলা, আবহমান বাংলা, আমাদের মাতৃভাষা-চেতনা ও ভাষা আন্দোলন, শিখা সমগ্র, মুসলিম বাংলা সাহিত্য, নিঃসঙ্গতায় হারিয়ে যাক কষ্টগুলো, সাময়িক পত্রে জীবন ও জনপদ (প্রথম ও দ্বিতীয়), নিবেদন ইতি প্রভৃতি।  
শিল্পকলায় অবদানের জন্য তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা, শব্দসৈনিক ও চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুল তাঁর অনুজ। 
৯ মে ২০১৮ সালে দেশখ্যাত শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম প্রয়াত হন। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর