বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

শুভ জন্মদিন মুশফিকুর রহিম

  • মেসবা খান
  • ২০২৫-০৫-০৯ ২০:৪২:৫২

মুশফিকুর রহিম একজন নন্দিত ক্রিকেটার। তিনি একসময় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
মূলত তিনি একজন উইকেট রক্ষক এবং মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান।
ছোটখাটো গড়নের এই সদা হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্ট্যাম্পের পেছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আসছেন।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন।
মুশফিক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাস বিভাগে স্নাতক সম্পন্ন করেন।
তার ডাক নাম মিতু।জন্ম ৯ মে ১৯৮৭ সালে বগুড়া সদরে। পিতার নাম মাহবুব হামিদ তারা। মাতা রহিমা খাতুন। স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। তাদের এক পুত্র সন্তান আছে। 
আজকের এই বিশেষ দিনটিতে এই ডিফেন্ডারের জন্য রইল শুভ কামনা। 
 

 


এ জাতীয় আরো খবর