মধ্যবিত্ত বিবাহিত সংসারে ইনবক্স বোঝাই "আই লাভ ইউ "লেখা থাকে না।
থাকে না খুশি করার প্রবণতা।
থাকে আলু পটল, পেঁয়াজ, রসুনের হিসাব
থাকে বাচ্চাদের বই খাতা বেতনের হিসাব।
থাকে না বলা ভালোবাসার পেছনে এক গভীর ভালোবাসার গল্প।
থাকে ভালোবাসা মাখানো একটুখানি যত্ন,থাকে খেয়াল ।
থাকে সংসারের এক দিকের খরচ বাচিঁয়ে
আরেক দিকের প্রয়োজন মেটানোর আপ্রাণ চেষ্টা।
থাকে বাচ্চাদের ভবিষ্যতে গড়ার স্বপ্ন ।
চামড়ার ভাঁজে থাকে দুশ্চিন্তা।
থাকে প্রয়োজন আর অর্থের সাথে দরকষাকষি।
তার সাথে সাথে থাকে সংসারে একনিষ্ঠতা।
থাকে বাবা-মায়ের দেয়া পারিবারিক শিক্ষা,
থাকে শ্রদ্ধা, ভালবাসা ,বিশ্বাসের শিক্ষা।
বিলাসিতা না থাকলেও মধ্যবিত্ত সংসারে সন্তুষ্টি থাকে বেশি।
থাকে মাসে একবার পোলাও মাংস খাওয়ার আত্মতৃপ্তি।
যেটা প্রতিদিনের রোজ নাম চায় খুজে পাওয়া যায় না।
মধ্যবিত্ত নারী পুরুষ পোশাকের ফ্যাশনে চলে না।
থাকে না চামড়ার উপর মেকআপের আবরণ।
তাদের থাকে সত্যিকারের জীবন দর্শন।
থাকে একনিষ্ঠতা, থাকে বিশ্বাস, ভালোবাসা।
তাই মধ্যবিত্ত সংসার যুগ যুগ ধরেই
সকল বিত্তের মানুষের থেকে এগিয়ে