আমি যদি হতাম হংস বলাকা
বুনোহংসী হতে যদি তুমি।
কোন এক দিগন্তের করতোয়ার তীরে
কাঁশ বনের কাছে
বরফ সাদা ফুলের ভিতর
কোন এক নিরালা নীড়ে,
অথবা, কোন এক ফাল্গুনের রাতে
পলাশ বনের পেছনে চাঁদ উঠতে
পূর্ণিমার আলোয় ঝিলিক দিতো গালে,
গোলাপের সুবাসে আবেশে বিভোর হওয়া,
হয়তো বন্দুকের গুলির আওয়াজ
আমাদের নিস্তব্ধতা
আমাদের প্রশান্তি,
আমাদের অস্থির জীবনের এই ছোটছোট
মৃত্যু আর হতোনা।
থাকতোনা আজকের জীবনের এই-
হতাশা,ব্যর্থতা আর না পাওয়ার হাহাকার।
যদি আমি হতাম হংস বলাকা
আর বুনোহংসী হতে যদি তুমি
বসে থাকতাম করতোয়ার পারে
কোন নিস্তব্ধ বিকেলে পাশাপাশি।।