এশিয়ান গেমস সামনে রেখে প্রায় এক বছর নিষেধাজ্ঞায় থাকার পর অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন আর্চারি খেলোয়াড় রোমান সানা। টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে ক্যাম্পে যোগ দিচ্ছেন দেশ সেরা এই আর্চার।
এশিয়ান গেমস সামনে রেখে এবার দিয়া সিদ্দিকীদের সঙ্গে আবাসিক ক্যাম্পেই ফেরানো হয়েছে তাঁকে। গত বছরের নভেম্বরে নিষিদ্ধ হন রোমান। এরপর গত মার্চে শর্ত সাপেক্ষে তাকে ক্যাম্পের বাইরে থেকে কোচ মার্টিন ফ্রেডরিকের অধীনে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়।