পাশের বাড়ির মুখার্জী দির ব্যবহার কোনোদিনই ভালো লাগে না
অতিরিক্ত নাক উঁচু স্বভাবের মানুষ
টবের এক ফোঁটা জল ওনার বাড়িতে পড়লে এমন তেলেবেগুনে জ্বলে ওঠেন
যে গোটা পাড়ায় কান পাতা দায়,
এইতো সেদিন একই লিফটে নিচে নামলাম
তবে মুখের দিকে তাকাইনি
ভদ্রমহিলা ফেসবুকে ফ্রেন্ড লিস্টেও আছেন
আছেন মানে আছেন
ওনার পোস্টে রিয়াক্ট দেওয়া বা ওনার থেকে পাওয়ার কোনো আশা ও নেই,
পাশাপাশি থেকেও এক সমুদ্র দূরত্ব
আজ সকালে বাইরে বেরোনোর সময় হঠাৎ চোখা চোখি
অবাক করা মুচকি হাসি দিয়ে বললেন 'ভালো থেকো, ভালো হোক তোমার'
থমকে দাঁড়ালাম
বুঝলাম, উনিও ফেসবুক থেকে জন্মদিনের নোটিফিকেশন পেয়েছেন
মুহূর্তে মাথার মধ্যে রিন রিন করে উঠলো
হৃদয় সংকেত পাঠালো ডান হাতটা বাড়িয়ে দেওয়ার।