বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চ ন্দ্র না থ ব ন্দ্যো পা ধ্যা য়

  • জাতিসত্তা
  • ২০২৫-০৫-০২ ১৫:১৫:৪৬

জাতি শ্রেণী ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ 
আজ নতুন নয়,যুগে যুগে চলেছে এই লড়াই 
পশ্চাতে রয়েছে দুর্বল শিক্ষা ব্যবস্থার মতভেদ 
দেশ প্রেম মানব প্রেমের শিক্ষা পাই কোথায় ?

আগে পরিবার সমাজের শিক্ষা সবল ছিল 
স্কুল কলেজের চেয়ে ছিল অধিক মূল্যবান 
এখন সেসব হারিয়ে ডিগ্রীকে বড় করে দিল 
ভেতরের জ্ঞান গম্মি আজ ঢাকা পড়ে মুহ্যমান!

তখনকার সবল জাতিসত্তা এখনকার মত 
এত নোংরা স্বার্থকেন্দ্রিক মোটেই ছিল না 
যদি তাই থাকতো তাহলে দেশের জাতি এত 
শান্তিতে মিলেমিশে বাস করতে পারত না।

এখন ধর্মের লড়াই চলছে দেশের বাইরে থেকে 
দেশের মধ্যে যারা আছে তাদের জাতি সত্তা
একই আছে শুধু প্রভাবিত হচ্ছে রাজনীতিতে 
যার ফলে জাতি হারিয়ে মানুষ আজ ভোকাট্টা !


এ জাতীয় আরো খবর