বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

আ গ ম নী

  • ভালো থেকো
  • ২০২৫-০৪-৩০ ০১:১৬:১৫

দূরে হয়তো হাজার কথার বাস,
কেবল 
বুকের ভিতর 
একটা কথার লালন বারোমাস। 
কথার ভিতর মস্ত ছবি আঁকা
সেই ছবিতে
একটা জীবন
এবং কিছু অনিবার্য হাসি-কান্না ঢাকা। 

ভালোবাসাগুলো শুধু ভালো থাক।
ভালো থেকো বন্ধু তোমরা সবাই।


এ জাতীয় আরো খবর