বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শ্রী মা ধ ব

  • প্রেমের সাক্ষাৎ নাই যার প্রাণে
  • ২০২৫-০৪-৩০ ০১:১০:২৫

জীবনের সব দেনা পাওনার হিসেব থেমে যাবে কাল
কেবলই ভাবি আজ অগোচরে রয়ে যাবে 
হৃদয়ের বহু দেনা বেদনার ভার।

মহাকালের গহ্বরে ডুবে যাচ্ছে প্রতিক্ষণ 
অগণিত বিন্দুকণা প্রাণ 
অগণিত জলকণা যেমন বিলীন হয় 
মহাসমুদ্রের বুকে ম্লান
এমনি করেই নিজস্বতা হারিয়ে
এই জীবনের হবে অবসান। 

এই জীবনে বন্ধনের রিক্ত হাত শূন্য হয়ে 
ফিরেছিলো যার দুয়ারে 
অবেলায় আজ কেন আর জড়াবো তারে?
প্রেমের সাক্ষাৎ যার নাই প্রাণে প্রাণে
দায় নেই যার কোন বন্ধনে 
ব্যাথার অশ্রুর অঞ্জলীহার আজ
 নাইবা দিলাম তার গলে।


এ জাতীয় আরো খবর