বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • কথাদের কথা
  • ২০২৫-০৪-৩০ ০০:৫১:১২

কথার বৃষ্টি কথার প্রপাত, কথার ঝর্ণা বহে 
অনাসৃষ্টি কথার আঘাত, কেউ কবে কি সহে ?
কথা যদি শরীর পেতো, জব্দ হতো কবি,
অকাল শ্রাবণ ভেসে যেতো, মেকি কবির ছবি।
 
বিবেক পোড়ে বুকের খাঁচায়, কথারা সব বন্দী 
কথার পিঠে কথা সাজায়, তাইতো আপোষ সন্ধি !
অনুভূতির লুকোচুরি, কথা ভালই জানে,
মিথ্যে কথা ঝুরিঝুরি, পদ্য লেখার টানে।

শব্দ যেদিন কথা হলো, মানুষ নাকি সভ্য হলো 
শব্দ যদি ব্রহ্ম বলো, মানুষ কেন মিথ্যে বলো ?
সাজিয়ে কথার ধার ধারে না, মানুষ যখন জংলী ছিলো,
কথার চারা আর বেড়ো না, মানুষ তুমি সামলে নিও।

দুঃখ, ব্যথা ভালোবাসা, অনুভূতির গোপন কথা 
কথা কি জানে স্মৃতির ভাষা, গোপন প্রেমের গোপন ব্যথা ?
বিদ্রোহী আজ অনেক কথা, শব্দ তোলে জেহাদ,
নেইকো যাদের চালচুলা, তুলছে আওয়াজ আজাদ !


এ জাতীয় আরো খবর